7/26/2026
বাংলাদেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের উপর নির্যাতন ও নিপীড়ন বিষয়ক প্রতিবেদন
জানুয়ারি ১ থেকে জুন ৩০, ২০২৬
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ৬ মাসে - ১লা জানুয়ারি থেকে ৩০শে জুন ২০২৬ সময়কালে সারাদেশে মোট ২৫৭টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা সংগঠিত হয়েছে, যার মধ্যে ৪৪টি হত্যাকান্ড, ৬২টি মন্দির সহ অন্যান্য উপসনালয়ে হামলা এবং ভাংচুর, ৪৭টি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুরের মত ঘটনা উল্লেখযোগ্য।


