বাংলাদেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের উপর নির্যাতন ও নিপীড়ন বিষয়ক প্রতিবেদন
জানুয়ারি ১, ২০২৫ - ডিসেম্বর ৩১, ২০২৫
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিগত এক বছরের অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশীয় পত্রপত্রিকা ও বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার একটি আংশিক চালচিত্র প্রণয়ন করেছে। এতে মোট সাম্প্রদায়িক সহিংসতার সংখ্যা ৫২২টি, যার মধ্যে হত্যার ঘটনা- ৬১টি (হত্যার শিকার- ৬৬ জন), নারী নির্যাতন/ধর্ষণ/গণধর্ষণের ঘটনা- ২৮টি, উপাসনালয়ে হামলা, প্রতিমা ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা- ৯৫টি, উপাসনালয়ের জমি দখল/দখলের চেষ্টার ঘটনা- ২১টি, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা- ১০২টি, অপহরণ/চাঁদা দাবি/নির্যাতনের ঘটনা- ৩৮টি, হামলা/হত্যার হুমকি/নির্যাতনের ঘটনা- ৪৭টি, কথিত ধর্মঅবমাননার অভিযোগে নির্যাতন ও গ্রেফতার- ৩৬ জন, জোরপূর্বক বাড়িঘর, জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের ঘটনা- ৬৬টি, অন্যান্য ঘটনা- ২৯টি।

