8/19/2025
জুলাই জাতীয় সনদ - পূর্নাঙ্গ খসড়া (জুলাই ২০২৫)
রাজনৈতিক দলগুলোর কাছে জাতীয় ঐক্যমত কমিশন দ্বারা পাঠানো জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়া
জুলাই জাতীয় সনদকে ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের দলিল’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। মোটাদাগে, সনদের খসড়ায় তিনটি ভাগ আছে। প্রথম অংশে আছে এই সনদের পটভূমি। দ্বিতীয় অংশে আছে ছয়টি সংস্কার কমিশনের যেসব প্রস্তাবে ঐকমত্য ও সিদ্ধান্ত হয়েছে, এমন ৮৪টি প্রস্তাব। এর মধ্যে কোন প্রস্তাবে কতটি দল একমত হয়েছে এবং কোন কোন দলের ভিন্নমত আছে, তা উল্লেখ করা হয়েছে। আর তৃতীয় অংশে আছে সনদ বাস্তবায়নের আট দফা অঙ্গীকারনামা।

