10/14/2026
প্রেস বিজ্ঞপ্তি - ১৪ অক্টোবর ২০২৬
সংবিধান সংস্কার সম্পর্কিত বিশেষ সংসদীয় কমিটির সভাপতি বরাবরে ঐক্য পরিষদের সুপারিশ: চার রাষ্ট্রীয় মূলনীতি বহাল রেখে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মকে অন্যতম রাষ্ট্রধর্ম করা হোক
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতিত্রয় (ভারপ্রাপ্ত) এ্যাড. সুব্রত চৌধুরী, সাবেক সাংসদ ঊষাতন তালুকদার ও নির্মল রোজারিও এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মনীন্দ্র কুমার নাথ আজ ১৪ অক্টোবর, ২০২৬ সন্ধ্যায় যৌথ স্বাক্ষরে সংবিধান সংশোধন সম্পর্কিত বিষয়ে ই-মেইলযোগে সুপারিশনামা প্রেরণ করেছেন সংবিধান সংশোধন সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে।


