10/14/2026
প্রেস বিজ্ঞপ্তি - ১৪ অক্টোবর ২০২৬
পুলিশ, ড্রোন ও রাজনৈতিক নেতাদের পাহারায় শারদীয়া দুর্গাপূজোর আয়োজন ‘দুঃখ ও দুর্ভাগ্যজনক’ : ঐক্য পরিষদ
পুলিশ ও ড্রোনের এবং রাজনৈতিক দলের নেতা-কর্মীদের কড়া পাহাড়ায় সারা দেশে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজো আয়োজনের ঘটনাকে ‘দুঃখ ও দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এক বিবৃতিতে বলেছে, এর মধ্য দিয়ে সংখ্যালঘু পূজার্থী জনগণের ধর্মীয় স্বাধীনতা যেমনিভাবে সঙ্কুচিত হচ্ছে, অন্যদিকে বিশ্বে সারা দেশের ভাবমূর্তিও নিদারুণভাবে প্রশ্নের মুখে পড়ছে, যা কোনভাবেই কাম্য নয়।


