প্রেস বিজ্ঞপ্তি - ৮ অক্টোবর ২০২৬
ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় চার রাষ্ট্রীয় মূলনীতি বহাল রেখে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মকে অন্যতম রাষ্ট্রধর্ম করার সুপারিশ সংবিধান সংস্কার সম্পর্কিত বিশেষ সংসদীয় কমিটির কাছে
আজ ৮ অক্টোবর, ২০২৬ বৃহস্পতিবার বিকেলে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিতকরণের প্রত্যয়ে সংবিধানে বর্ণিত চার রাষ্ট্রীয় মূলনীতি অপরিবর্তিত রাখার জন্যে সংবিধান সংস্কার বিষয়ে গঠিত বিশেষ সংসদীয় কমিটির কাছে সুপারিশ করেছে। সভা একই সাথে বৈষম্যহীন, মানবিক, গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষে মদিনা সনদ ও হুদাইবিয়া সন্ধির আলোকে বিদ্যমান সংবিধান থেকে ধর্মীয় ও জাতিগত বৈষম্যের অবসানের দাবি জানিয়ে প্রয়োজনে সংবিধানের ২(ক) অনুচ্ছেদে বর্ণিত রাষ্ট্রধর্ম ইসলামের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মকে অন্তর্ভুক্ত করে সংবিধান সংস্কারের সুপারিশ করা হয়েছে।


