10/7/2026
প্রেস বিজ্ঞপ্তি - ৬ অক্টোবর ২০২৬
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিন দিনের সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ঐক্য পরিষদ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর- এ ৩ (তিন) দিন সরকারি ছুটি ঘোষণার মাধ্যমে সরকারি ছুটির তারিখ পুনঃনির্ধারণকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সংগঠনের এক বিবৃতিতে বলা হয়, এর মাধ্যমে সংখ্যালঘুদের দীর্ঘ দিনের দাবি পূরণ করা হয়েছে।


