শোক বিজ্ঞপ্তি - ৪ অক্টোবর ২০২৬
ঐক্য পরিষদের অন্যতম সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিক আর নেই
বিশিষ্ট পদার্থবিজ্ঞানী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমানে অন্যতম সভাপতি, জগন্নাথ হলের সাবেক প্রভোস্ট, সাবেক রাষ্ট্রদূত, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. নিম চন্দ্র ভৌমিক দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গতকাল ০৩ অক্টোবর ২০২৬ দিবাগত রাত ১২.৩০টায় ৭৭ বছর বয়সে ঢাকার জাতীয় ক্যান্সার হাসপাতালে পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তিনি দুই কন্যা দোলা ভৌমিক ও কেয়া ভৌমিক, জামাতা খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ও দায়রা জজ চন্দন কান্তি নাথসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। প্রয়াতের স্ত্রী মনিকা ভৌমিক বেশ কয়েক বছর আগে মৃত্যুবরণ করেছেন। প্রয়াত ড. নিম চন্দ্র ভৌমিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের প্রতিষ্ঠাতা সাবেক ডিন ছিলেন। বাংলাদেশে সৌরশক্তি গবেষণার অন্যতম পথিকৃৎ হিসেবে তিনি ১৯৮৮ সালে ইউনেস্কো 'ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড'-এ ভূষিত হন তিনি।


