9/26/2026
প্রেস বিজ্ঞপ্তি - ২৬ সেপ্টেম্বর ২০২৬
কুষ্টিয়ায় শ্মশানে পিকনিক, চিতা ও সমাধিতে জুতা পায়ে ছবি তোলার ঘটনায় ঐক্য পরিষদের তীব্র ক্ষোভ ও জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি
সম্প্রতি কুষ্টিয়ার সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের হরিনারায়ণপুর মহাশ্মশানে একদল দুষ্কৃতকারী শ্মশান প্রাঙ্গণে পিকনিক আয়োজনের নামে গরুর মাংস রান্না ও তা ভক্ষণ এবং শ্মশানের চিতা ও বিভিন্ন সমাধির ওপর জুতা পায়ে দাঁড়িয়ে ছবি তোলার ঘটনা ঘটেছে। যা ইতোমধ্যে বিভিন্ন পত্র-পত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।


