9/10/2026
শোক বিজ্ঞপ্তি - ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রভু চিন্ময়ের মায়ের মৃত্যুতে ঐক্য পরিষদের শোক প্রকাশ
দীর্ঘদিনের কারাবন্দী প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মাচারীর মা সন্ধ্যা রাণী ধরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আজ ১০ সেপ্টেম্বর, ২০২৬ বৃহস্পতিবার সকাল ৯.৩০টায় চট্টগ্রামের হাটহাজারীর পুন্ডরীক ধামে সন্ধ্যা রাণী ধর মৃত্যুবরন করেন। মিথ্যা মামলায় কারাগারে বন্দী পুত্রের জন্য শোকাতরে থাকা অবস্থায় দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার কোনোরূপ উন্নতি না হওয়ায় হাসপাতাল থেকে তাকে পুন্ডরীক ধামে নিয়ে আসা হয়। মৃত্যুকালীন সময়ে তাঁর পুত্র প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী চট্টগ্রাম কারাগারে বন্দী অবস্থায় ছিলেন।


