8/29/2026
প্রেস বিজ্ঞপ্তি - ২৯ আগস্ট ২০২৬
ঢাকায় ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, রংপুরের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের পাশাপাশি সংসদে বিবৃতি প্রদানের দাবি
‘রংপুরের হত্যাকাণ্ড রহস্যজনক : চলমান সাম্প্রদায়িক সহিংসতা থেকে সংখ্যালঘুদের মুক্তি মেলবে কোন পথে’- এ শ্লোগানসম্বলিত ব্যানার নিয়ে আজ (২৯ আগস্ট ২০২৬) সকালে ঢাকার জাতীয় প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও মানববন্ধশেষে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। বিক্ষোভ মিছিলে অংশ নেন প্রায় অর্ধ সহস্রাধিক সংখ্যালঘু জনতা। মিছিলটি নানান শ্লোগানসহকারে ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। সংগঠনের অন্যতম সভাপতি মি. নির্মল রোজারিও বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন। আর তা পরিচালনা করেন যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহা।


