8/28/2026
প্রেস বিজ্ঞপ্তি - ২৮ আগস্ট ২০২৬
রঞ্জন কর্মকারের স্মরণসভায় গণতন্ত্র, মানবাধিকার ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ হবার আহ্বান
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য, বিশিষ্ট মানবাধিকার কর্মী প্রয়াত রঞ্জন কর্মকারের স্মরণসভায় আলোচকবৃন্দ এ মর্মে অভিমত ব্যক্ত করেছেন যে, জাতির এ ক্রান্তিকালে গণতন্ত্র, মানবাধিকার, বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধের চেতনায় সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ হবার সময় এসেছে।


