8/26/2026
প্রেস বিজ্ঞপ্তি - ২৬ আগস্ট ২০২৬
ঐক্য পরিষদের স্মরণসভা: জেনারেল দত্ত মানবাধিকার আন্দোলনের বাতিঘর
মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ রাইফেলস (পরবর্তীতে বর্ডার গার্ড বাংলাদেশ)-র প্রতিষ্ঠাতা মহাপরিচালক, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল সি আর দত্ত বীরউত্তমের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকার পল্টন টাওয়ারস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আজ বিকেলে আয়োজিত আলোচনা সভায় আলোচকবৃন্দ তাঁকে বাংলাদেশের মানবাধিকার আন্দোলনের ‘অন্যতম বাতিঘর’ হিসেবে অভিহিত করেছেন।


