8/14/2026
প্রেস বিজ্ঞপ্তি - ১৪ আগস্ট ২০২৬
আগামীকাল ঢাকেশ্বরী মন্দিরে শ্রদ্ধা নিবেদনশেষে রঞ্জন কর্মকারের মরদেহের শেষকৃত্যানুষ্ঠান পোস্তগোলা মহাশ্মশানে
সর্বসাধারণের শোকজ্ঞাপনের জন্যে বিশিষ্ট মানবাধিকার কর্মী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য রঞ্জন কর্মকারের মরদেহ আগামীকাল ১৫ আগস্ট শনিবার বারডেম মরচুয়ারি থেকে সকাল ১০.০০টায় শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে আনা হবে। শ্রদ্ধা নিবেদনশেষে মরদেহের শেষকৃত্যানুষ্ঠানের জন্য তা ঢাকার পোস্তগোলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হবে।


