শোক বিজ্ঞপ্তি - ১২ আগস্ট ২০২৬
মানবাধিকার নেতা রঞ্জন কর্মকারের পরলোক গমনে ঐক্য পরিষদের গভীর শোক প্রকাশ
বিশিষ্ট মানবাধিকার নেতা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য শ্রী রঞ্জন কর্মকার আজ সকাল ১০.২০ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাত্র ৭২ বছর বয়সে ঢাকার পান্থপথের বিআরবি হাসপাতালে পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তিনি স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট নামীয় বেসরকারী নাগরিক প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ছিলেন এবং স্ত্রী কবিতা রানী বিশ্বাস ও কানাডায় অবস্থানরত একমাত্র সন্তান শ্রীমান সুভঞ্জন কর্মকারকে রেখে গেছেন। তাঁর মৃতদেহ বর্তমানে বারডেমের মর্গে রাখা হয়েছে। কানাডা থেকে ছেলে ফিরে এলে মৃতের শেষকৃত্যানুষ্ঠানের আয়োজন করা হবে। প্রয়াত রঞ্জন কর্মকারের পিতা ধীরেন্দ্র নাথ কর্মকার ও মাতা গৌরী রানী কর্মকার তাদের পৈতৃক ভিটা ঝালকাঠির কীর্তিপাশায় ইতিপূর্বে পরলোক গমন করেছেন।


