প্রেস বিজ্ঞপ্তি - ১ আগস্ট ২০২৬
ঐক্য পরিষদ ও সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় পলাশবাড়ীর মন্দিরের দেব-দেবীর মূর্তি অপসারণের দাবিতে প্রদত্ত স্মারকলিপিতে গাইবান্ধার জেলা বিএনপির সাধারণ সম্পাদকের স্বাক্ষরে উদ্বেগ প্রকাশ: সরকারি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি আকর্ষণ
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও সম্মেলন প্রস্তুতি কমিটির গতকাল (০১ আগস্ট, ২০২৬) শনিবার কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় গাইবান্ধার পলাশবাড়ীর রাধাগোবিন্দ-কালীমন্দিরে স্থাপিত ৮১ ফুট উচ্চাতায় রামমূর্তিসহ সকল মূর্তি দ্রুত অপসারণের দাবিতে স্থানীয় জেলা প্রশাসক বরাবরে গত ২৭ জুলাই ২০২৬ প্রদত্ত স্মারকলিপিতে নানান ধর্মীয় সংগঠনের সাথে একজোট হয়ে সরকারি দল বিএনপি’র গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল নবী লিটনের স্বাক্ষরে গভীর উদ্বেগ প্রকাশ করে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নিমিত্তে সরকারি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি আকর্ষণ করা হয়।


