প্রেস বিজ্ঞপ্তি - ২৭ জুলাই ২০২৬
চলতি বছরের প্রথম ছয় মাসের সাম্প্রদায়িক সহিংসতার তথ্য প্রকাশ - সহিংসতা গণআক্রমণ থেকে লক্ষ্যভিত্তিক নির্যাতনে রূপান্তরিত হয়েছে
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন অর্থাৎ বিগত ৬ মাসে সারা দেশে ২৫৭টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা (আংশিক) ঘটার তথ্য আজ সকালে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে| এর মধ্যে ৪০টি ঘটনায় হত্যার শিকার ৪৪ জন; নারী নির্যাতন/ধর্ষণ/গণধর্ষণ ৫টি; অপহরণ/চাঁদা দাবি/নির্যাতন ১০টি; হামলা/হত্যার হুমকি/নির্যাতন ৪২টি; উপাসনালয়ে হামলা, প্রতিমা ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ ৬২টি; উপাসনালয়ের জমি দখল/দখলের চেষ্টা ১৫টি; বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ ৪৭টি; কথিত ধর্মঅবমাননার অভিযোগে গ্রেফতার ও নির্যাতন ৯টি; জোরপূর্বক বাড়িঘর, জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখল ২১টি; অন্যান্য ৬টি|


