7/18/2026
প্রেস বিজ্ঞপ্তি - ১৮ জুলাই ২০২৬
হরিদাস চন্দ্র তরনী দাসের আশু মুক্তির দাবিতে ঢাকায় ঐক্য পরিষদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
আজ ১৮ জুলাই শনিবার সকালে ঐক্য পরিষদের উদ্যোগে জাতীয় প্রেসক্লাব চত্বরে এক সমাবেশ ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট সুব্রত চৌধুরী। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহা।


