7/13/2026
প্রেস বিজ্ঞপ্তি - ১৩ জুলাই ২০২৬
ধর্মীয় বিদ্বেষ সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ না নিয়ে রাধাগোবিন্দ কালী মন্দিরের হরিদাস চন্দ্র তরণীর গ্রেপ্তারে ঐক্য পরিষদের তীব্র নিন্দা ও ক্ষোভ এবং আশু মুক্তির দাবি
গাইবান্ধার পলাশবাড়ীর শ্রীশ্রী রাধাগোবিন্দ কালী মন্দির চত্বরে ৮১ ফুট উচ্চতায় রামমূতি নির্মাণ করতে চেয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাসকে শেষ পর্যন্ত কথিত অর্থপাচারের মামলায় গতকাল (১২ জুলাই ২০২৬) রাতে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।


