6/15/2026
প্রেস বিজ্ঞপ্তি - ১৫ জুন ২০২৬
সনাতনীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ম অবমাননার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ
গাইবান্ধার পলাশবাড়ীতে রাধাগোবিন্দ মন্দিরে আরাধ্য শ্রীরামচন্দ্রের বিগ্রহ গুঁড়িয়ে দেয়ার হুমকি এবং শ্রীরামচন্দ্রের ছবিতে সাম্প্রদায়িক মহলবিশেষ কর্তৃক জুতাপেটা করে সনাতনীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ম অবমাননার তীব্র প্রতিবাদ জানিয়ে গতকাল ১৪ জুন রাত ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ কর্তৃক বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিলের আয়োজন করা হয়|


