6/13/2026
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভায় প্রদত্ত সাধারণ সম্পাদকের প্রতিবেদন
১২ জুন ২০২৬ (শুক্রবার) ঢাকাস্থ ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভায় সাধারন সম্পাদক এডভোকেট রানা দাশগুপ্ত কর্তৃক এই প্রতিবেদনটি পঠিত হয়
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাণা দাশগুপ্ত কর্তৃক পঠিত সম্পাদকীয় প্রতিবেদনের উপরে দেশের প্রায় ৫০টি জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ ছাড়াও আলোচনা করেন ড. নিম চন্দ্র ভৌমিক, সাবেক সাংসদ ঊষাতন তালুকদার, এ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কাজল দেবনাথ, মিলন কান্তি দত্ত, রঞ্জন কর্মকার, জয়ন্ত কুমার দেব, এ্যাডভোকেট তাপস কুমার পাল, রবীন্দ্রনাথ বসু, এ্যাডভোকেট দিপংকর ঘোষ, পদ্মাবতী দেবী প্রমুখ| সভায় সভাপতিত্ব করেন সংগঠনের অন্যতম সভাপতি নির্মল রোজারিও এবং তা পরিচালনা করেন মনীন্দ্র কুমার নাথ|


