6/12/2026
প্রেস বিজ্ঞপ্তি - ১২ জুন ২০২৬
ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভায় চলমান সাম্প্রদায়িক সহিংসতা ও চাঁদাবাজি রোধে সরকারের কাছে জোর দাবি
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আজ (১২ জুন, ২০২৬) শুক্রবার ঢাকার ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সভায় সারা দেশ জুড়ে চলমান সাম্প্রদায়িক সহিংসতা ও চাঁদাবাজিতে গভীর উদ্বেগ প্রকাশ করে অনতিবিলম্বে তা রোধে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়|


