4/9/2026
প্রেস বিজ্ঞপ্তি - ৯ এপ্রিল ২০২৬
ত্রয়োদশ সংসদ নির্বাচনের পূর্বাপর সময়ে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় উদ্বেগ ঐক্য পরিষদের
ত্রয়োদশ সংসদ নির্বাচনের পূর্বাপর গত ৩ (তিন) মাসে সারা দেশে পূর্বেকার মত সাম্প্রদায়িক সহিংসতা অব্যাহত ছিল। এতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সংগঠনের পক্ষ থেকে প্রদত্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ- এ তিন মাস সময়কালে সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ১৩৩টি। এর মধ্যে হত্যার ঘটনা ২৫টি, ধর্ষন ও নারী নির্যাতনের ঘটনা ৪টি, মন্দিরে হামলা ও লুটপাটের ঘটনা ৩৫ টি এবং আদিবাসী সম্প্রদায়ের উপর হামলাসহ অন্যান্য ৬৯টি।

