4/4/2026
প্রেস বিজ্ঞপ্তি - ৪ এপ্রিল ২০২৬
পবিত্র ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়কে ঐক্য পরিষদের শুভেচ্ছা
পবিত্র ইস্টার সানডে উপলক্ষে বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়সহ দেশ ও বিশ্বের সকল খ্রিস্টান ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। পরিষদের এক বিবৃতিতে সভাপতিত্রয় ড. নিমচন্দ্র ভৌমিক, নির্মল রোজারিও ও ঊষাতন তালুকদার এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ বলেন, খ্রিস্টধর্মের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে যিশু খ্রিস্টের পুনরুত্থানের পবিত্র স্মারক, যা মানবজাতির জন্য ত্যাগ, ক্ষমা ও আশার মহান বাণী বহন করে।

