3/24/2026
প্রেস বিজ্ঞপ্তি - ২৪ মার্চ ২০২৬
৭১-র গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে উত্থাপিত প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ঐক্য পরিষদ
১৯৭১-র মহান মুক্তিযুদ্ধকালে বাংলাদেশে সংঘটিত ‘গণহত্যা’র স্বীকৃতির দাবিতে গত ২০ মার্চ মার্কিন প্রতিনিধি সভার ১১৯তম কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে পরিষদের সদস্য গ্রেগ ল্যান্ডসম্যান কর্তৃক উত্থাপিত প্রস্তাবকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে ধর্মীয় বৈষম্যবিরোধী মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সংগঠনের কেন্দ্রীয় কমিটি কর্তৃক প্রদত্ত এক প্রেস বিবৃতিতে প্রস্তাবে ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষার যে আহ্বান জানানো হয়েছে তাকে ‘যথার্থ’ বলেও উল্লেখ করা হয়।

