2/7/2026
প্রেস বিজ্ঞপ্তি - ৭ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপিসহ রাজনৈতিক দলসমূহের নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘুদের স্বার্থ ও অধিকার নিশ্চিতকরণের বিষয়টি উপেক্ষিত থাকায় ঐক্য পরিষদের গভীর ক্ষোভ ও উদ্বেগ
বিএনপিসহ দেশের প্রায় সকল রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে সংবিধানের রাষ্ট্রীয় মৌলনীতি থেকে ‘ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা’ বিলোপের এবং দেশের এক-দশমাংশ ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর স্বার্থ ও অধিকার এবং তাদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি সামগ্রিকভাবে উপেক্ষিত থাকায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

