2/5/2026
প্রেস বিজ্ঞপ্তি - ৫ ফেব্রুয়ারি ২০২৬
ইউরোপীয়ান ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশনের সাথে ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
আজ (০৫ ফেব্রুয়ারি, ২০২৬) দুপুর ১টায় ঢাকাস্থ ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আইভার্স ইজাবস (Ivars Ijabs) ও অন্যান্য পর্যবেক্ষবৃন্দের সাথে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এক প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাতকারে মিলিত হন। পরিষদের প্রতিনিধিদলের মধ্যে ছিলেন- অন্যতম সভাপতি মি. নির্মল রোজারিও, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, সভাপতিমণ্ডলীর সদস্য মিলন কান্তি দত্ত, রঞ্জন কর্মকার ও ভিক্ষু সুনন্দপ্রিয়।

